বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে ভালো হবে
বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে ভালো হবে এই বিষয়টি নিয়ে চিন্তা করছেন? তাহলে এই লেখাটি আপনার জন্য। বাসা বাড়ির ভিতর কেমন গাছ লাগাবো? কোন জায়গায় রাখলে ভালো হবে? বিষয় এই সকল বিষয় গুলো নিয়ে রয়েছে আজকের এই লেখাটি।
তাছাড়া গাছ লাগানো কারি বা অপছন্দের বিষয়। এখন তো অনেক মানুষ তাদের পছন্দের গাছ শোবার ঘরে কিংবা বারান্দায় লাগিয়ে থাকে। তাদের নিজেদের পছন্দের বাগান সাজায় বিভিন্ন গাছ লাগানোর মাধ্যমে। গাছ আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ । এটি আমাদেরকে সুন্দর এবং মনোরম একটি পরিবেশ দেয়।যা দেখে আমাদের মন প্রশান্তিতে ভরে যায় ।আজ আপনাদেরকে জানাবো কোন কোন গাছ বাড়িতে লাগালে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং গাছ লাগানোর মাধ্যমে কিভাবে উপকৃত হবেন।
সূচিপত্র:-
- বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে ভালো হবে
- ঘরের ভিতর গাছ লাগানো কেন প্রয়োজন
- গাছ কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে উপকৃত করে
- বারান্দায় কোন কোন গাছ লাগানো উচিত
- শোবার ঘরে যে ৫টি গাছ লাগানো উচিত
- ঘরে কিংবা বারান্দায় কিভাবে গাছ লাগালে পরিবেশ সুন্দর দেখাবে
- শেষ মন্তব্য
বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে ভালো হবে
আমাদের প্রকৃতিতে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়। এত গাছের মধ্যে বাসাবাড়ির জন্য কোন কোন গাছ লাগালে ভালো হবে এই বিষয়টি ভাবলেই সহজে বুঝতে পারা যায় না। গাছ আমাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এখন কোন গাছ বাসাবাড়ির জন্য উপযুক্ত এই বিষয়টি আমরা জানবো। আমরা বাড়ির চারপাশে কিংবা আশেপাশের বিভিন্ন জায়গায় নানা ধরনের কাজ দেখতে পারি। আবার অনেকে বিভিন্ন ফল ও ফুলের গাছের বাগান করে থাকে। কিন্তু বাড়ির ভিতরে গাছ লাগানো খুবই মনোরম একটি দৃশ্য।
গাছ কিন্তু বাসা বাড়ির বিভিন্ন জায়গায় লাগানো যায়। যেমন:- বারান্দায়, শোবার ঘরে বাসা বাড়ির দরজার সামনে। সঠিকভাবে গাছ লাগালে পরিবেশ যেমন সুন্দর হয় ঠিক তেমনি সুস্বাস্থ্য পরিবেশ গড়ে ওঠে। বাড়িতে যদি জায়গা থাকে তাহলে বিভিন্ন ছোট বড় গাছ সঠিক জায়গা বুঝে লাগানো যায়। অনেকে তো আবার খাবার টেবিলে এমনকি পড়ার টেবিলে ও বিভিন্ন ধরনের ফুলের গাছ বা ছোট গাছ লাগিয়ে থাকে। এতে করে দুই জায়গাতে শান্ত এবং সুশৃংখল একটি পরিবেশে সৃষ্টি হয়। আপনারা চাইলেও এরকম বিশেষ বিশেষ জায়গায় গাছ লাগাতে পারেন।
বাসা বাড়িতে বিভিন্ন গাছ লাগানোর একটি ভালো দিক হচ্ছে ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় তেমনি প্রয়োজনীয় গাছ লাগানোর মাধ্যমে সহজে উপকৃত হওয়া যায়। গাছ লাগানোর জন্য খুব বেশি জায়গায় প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছে শক্তি আর প্রকৃতির প্রতি ভালোবাসা। প্রকৃতির এই অতুলনীয় ভালোবাসা এমন কেউ নেই যার পছন্দ হয় না। আজ আমরা এমন কিছু গাছ সম্পর্কে জানব যা বাসা বাড়ির বিভিন্ন জায়গা লাগানো যাবে। বাসা বাড়িতে আমরা কেমন টাইপের গাছ লাগাতে পারি?এটাও একটা প্রশ্নের বিষয়। আমরা বিভিন্ন ধরনের সবজি, শাক, ফল ফুল ইত্যাদি গাছ লাগাতে পারি।
বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে ভালো হবে :-
গোলাপ ফুল :-গোলাপ ফুলের গাছ বারান্দায় কিংবা জানালার সামনে লাগালে আকর্ষণীয় একটি পরিবেশের সৃষ্টি হয়। তবে এমন একটি জায়গায় রাখা উচিত যেখানে সূর্য পাওয়া যায়। এতে করে গাছ ভালো থাকবে। গোলাপ ফুল বিভিন্ন রঙের পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দমতো গোলাপের গাছ বাছাই করে বাড়িতে লাগাতে পারেন।তবে এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে পর্যাপ্ত পরিমাণে পানি এবং সূর্যের আলো পায়।এতে গাছ খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে।
ঘাস /পোর্টুলাকা ফুল গাছ :-এই গাছটি খুবই ভালো একটি অপশন বাসা বাড়িতে লাগানোর জন্য। এই গাছটি খুবই অল্প জায়গায় লাগানো যায়।পোর্টুলাকা গাছের ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। অনেকে এই ফুলকে টাইম ফুলও বলে থাকে।আপনি চাইলে এই ফুলের গাছটি যেকোন জায়গায় লাগাতে পারেন।ফুল থেকেও নতুন গাছ তৈরি করা যায়।আর পোর্টুলাকা ফুলের গাছ লাগানোও খুব সহজ।
জবা ফুলের গাছ:- এই গাছটিও ভালো বাসাবাড়িতে লাগানোর জন্য।জবা ফুলের গাছ আবহাওয়ার সঙ্গে খুব ভালো ভাবে মানিয়ে নিতে পারে।সূর্যের আলো পেলে বেড়ে ওঠে।
অ্যালোভেরা গাছ:-এই গাছের ব্যবহার বিভিন্ন ভাবে করা যায়। অনেকে শরবতে ব্যবহার করে। আবার অনেকে সৌন্দর্য বৃদ্ধি করার ক্ষেত্রেও এই গাছটি ব্যবহার করে থাকে। চাইলে এই গাছটিও লাগাতে পারেন।
মানি প্ল্যান্ট গাছ :-মানিপ্লান্ট গাছটি খুবই আকর্ষণীয় একটি গাছ। এ গাছটির লতার মতো সাথে সবুজ পাতা ঘরের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই গাছটি জানালা কিংবা দরজার সামনে ঝুলন্ত টবে লাগিয়ে রাখা যায়। তবে এই গাছটি বড় করতে হলে মাটি, আলো এবং পর্যাপ্ত পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়।
পিস লিলি গাছ :-পিস লিল গাছ খুবই সুন্দর। এই গাছটি বাসা বাড়িতে লাগালে খুব সুন্দর প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়। তবে এই গাছ থেকে ফুল পেতে হলে পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে হবে। তবে আপনার বাড়িতে যদি কোন পোষা প্রাণী থাকে তাদের থেকে এই গাছটি দূরে রাখতে হবে। কারণ পোষা প্রাণীর জন্য এই গাছটি ক্ষতিকর হতে পারে।
স্নেক প্ল্যান্ট :-বাসা বাড়িতে লাগানোর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি গাছ হচ্ছে স্নেক প্ল্যান। এটি এক ধরনের লম্বা পাতার মতো হয়ে থাকে। স্নেক প্ল্যান্ট খুবই অল্প সূর্যের আলোতে বেঁচে থাকতে পারে। বাসা বাড়ির জন্য এই গাছটি খুবই উপযুক্ত। জানালার পাশে কিংবা বেডরুমেও লাগানো যেতে পারে।
ধনেপাতা :-খুবই সামান্য জায়গায় লাগানো যায়। আবার রান্নাবান্নার ক্ষেত্রেও খুবই প্রয়োজনীয় একটি উপাদান এর ভূমিকা পালন করে। এই গাছটি বারান্দায় লাগিয়ে রাখলে যদি কখনো ধনেপাতার প্রয়োজন হয় রান্নাবান্নাতে তখন এই টাটকা ধনেপাতা ছিড়ে ব্যবহার করা যায়।চাইলে এর বিকল্প পুদিনা পাতাও লাগানো যেতে পারে।
টমেটো গাছ :-রান্নাবান্নায় ব্যবহারের জন্য বারান্দায় এই গাছটি ও লাগানো যেতে পারে। এটি লাগানো খুবই সহজলভ্য। এ পাশাপাশি চাইলে বিভিন্ন ধরনের শাকসবজিও বারান্দায় লাগানো যেতে পারে যাতে টাটকা শাকসবজি খাওয়া যায়।
নয়ন তারা:-নয়নতারা ফুল গাছটি বারান্দায় লাগানোর জন্য খুবই উপযুক্ত। বারান্দা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুলের গাছটিও লাগাতে পারেন।
পথোস প্ল্যান্ট:- এই প্লান্টটি ঝুলন্ত টবে রাখলে খুব সুন্দর দেখা যায়। এটি বাসা বাড়িতে লাগানোর জন্য খুব ভালো একটি গাছ হিসেবে বিবেচিত করা যায় এবং সহজে বেড়ে ওঠে।
বোস্টন ফার্ন:- এটি বাসা বাড়িতে লাগানোর জন্য ভালো একটি গাছ। এই গাছটির ঘরে সবুজ প্রাকৃতিক দৃষ্টি তৈরি করতে সাহায্য করে এবং আর্দ্র পরিবেশের বোস্টন ফার্ন গাছটি ভালো থাকে।
বিশেষ কয়েকটি গাছ তুলে ধরেছি যেগুলো বাসা বাড়িতে লাগানো যায়। এই গাছগুলো বাড়িতে লাগালে বাড়ির পরিবেশই বদলে যাবে। এই সকল গাছ লাগানোর মাধ্যমে নিজেকে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকার অনুভূতি হবে। সাথে পরিবেশের মনোরম দৃশ্য চোখের জন্য আরামদায়ক হবে।
ঘরের ভিতর গাছ লাগানো কেন প্রয়োজন
আমাদের মধ্যে অনেকেই আছে যারা শখের বয়সে বারান্দায় কিংবা ঘরের ভিতরে গাছ লাগিয়ে থাকে। তাদের মূলত গাছ প্রেমি বলা উচিত। ঘরের ভেতর গাছ লাগানোর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন:-গাছ লাগালে ঘরের ভিতরের পরিবেশ খুবই প্রাণবন্ত ও সতেজ হয়ে ওঠে। ঘরের ভিতর বিভিন্ন টবে গাছ লাগালে চতুর্দিকে সবুজ প্রাকৃতিক পরিবেশ দেখা যায় যেটি চোখের শান্তি দেয়। আবার গাছ লাগিয়ে তার যত্নের মাধ্যমেও মন খুশি রাখা যায়।
যেমন দৈনন্দিন জীবনে আমরা অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যার ফলে মন ভালো থাকে না। এই মন ভালো করার জন্য এমন একটি কাজ করা উচিত যেটি মনকে খুশি দেয়। আর গাছ লাগানো হচ্ছে সবচেয়ে উত্তম একটি কাজ। এর ফলে প্রতিদিন গাছের দেখাশোনা করা যায়। কখন কোন গাছটি কতটুকু বড় হচ্ছে কিংবা কোন গাছে ফুল ফুটছে, ফল হচ্ছে এই সকল ছোট ছোট বিষয়গুলো মনে আনন্দ যোগায়। দৈনন্দিন জীবনের সব ক্লান্তি দূর হয়ে যায় গাছের সাথে সময় কাটালে।
গাছ নিজের ইচ্ছামত যেকোনো জায়গায় লাগানো যায়। তবে তা বেড়ে ওঠার জন্য প্রয়োজন যত্ন। এমন কিছু গাছ আছে যেগুলো পর্যাপ্ত সূর্যের আলো এবং পানির প্রয়োজন হয়। তাই এই সকল গাছ একটা জায়গায় রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাওয়া যায়। পাশাপাশি এই দিক দিয়েও খেয়াল করতে হবে যে গাছগুলো পর্যাপ্ত পরিমাণে পানি পাচ্ছে কিনা। শাকসবজি লাগানো এক ধরনের বিশেষ খুশি দেয়। অনেকেই বলবেন এতে কিসের খুশি?
ধরেন আপনি বিভিন্ন ধরনের শাক সবজির গাছ লাগিয়েছেন। এবং তাদের খুবই ভালোভাবে যত্ন করছে। হঠাৎ একদিন দেখলেন যে আপনার যত্নের কারণে সেই সকল শাকসবজি গাছ ফলন দিচ্ছে। অর্থাৎ গাছে যখন শাকসবজি হয় তখন মনে এক অন্যরকমই আনন্দ হয়। নিজের গাছের টাটকা শাকসবজি আবার নিজের হাতে যত্ন করে ফলানো। দেখবেন এই শাকসবজির দিকে তাকালেই আপনার মন শান্তিতে ভরে যাবে। আবার আপনি এই টাটকা শাকসবজি রান্না করতে পারবেন। গাছ লাগানোর মাধ্যমে একসাথে অনেকগুলো সুবিধা ভোগ করা যায়।
গাছ কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে উপকৃত করে
গাছ আমাদের দৈনন্দিন জীবনকে বিভিন্নভাবে উপকৃত করে থাকে। গাছ থেকে যেমন আমরা অক্সিজেন পেয়ে থাকি ঠিক তেমনি পেয়ে থাকি আকর্ষণীয় পরিবেশ। বিভিন্ন গাছ আছে যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে। যেমন:- অ্যালোভরেরা,শাক- সবজি,ফল ফুল ইত্যাদি। এই সকল গাছ বাসা বাড়ির ভিতরে লাগালে বিভিন্নভাবে উপকার পাওয়া যায়। অর্থাৎ যত্নের মাধ্যমে গাছ বড় করলে টাটকা বিভিন্ন শাকসবজি ফল খাওয়া যায়। আজকাল বাহিরের শাকসবজি এবং ফলে বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় যেটি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
তাই নিজের স্বাস্থ্য ভালো রাখার জন্য হলেও গাছ লাগানো উচিত। গাছ বাসা বাড়ি সাজানোর জন্য খুবই ভালো একটি মাধ্যম। এটি মানসিক শান্তি প্রদানেও সহায়তা করে। দৈনন্দিন জীবনে বিভিন্ন অশান্তির শিকার হতে হয়।তখন অনেকে এমন একটি পরিবেশ খুঁজে যাতে ওখানে গেলে শান্তি পাওয়া যায়। বাইরের সকল চাপ ও কাজকর্ম শেষ করে যখন বাড়িতে পা রাখবেন তখন ঘরের এই প্রাকৃতিক পরিবেশ মনকে শান্ত করে তুলবে এবং মানসিক শান্তি ও প্রদান করবে। অর্থাৎ গাছ লাগানোর মাধ্যমে প্রকৃতির সঙ্গে খুব সুন্দর একটি যোগাযোগ মাধ্যম সৃষ্টি হবে।
বারান্দায় কোন কোন গাছ লাগানো উচিত
যারা গাছ লাগাতে ভালোবাসে তার অবশ্যই বারান্দাতে বিভিন্ন ধরনের শাকসবজি কিংবা ফল ও ফুলের গাছ লাগিয়ে থাকে। এখন অনেকেই বলবেন কেন বারান্দায় লাগানো উচিত? সাধারণত সব সময় বারান্দা খালি পড়ে থাকে। এই খালি জায়গায় যদি মনোরম কোন কিছু লাগানো যায় তাহলে বারান্দার পরিবেশ একেবারেই পাল্টে যাবে। বারান্দা গাছ লাগানোর জন্য খুবই ভালো একটি জায়গা। কারণ এই জায়গাটা বেশ খোলামেলা এবং সহজে সূর্যের আলো পাওয়া যায়। যে সকল গাছ সূর্যের আলো ছাড়া বড় হয় না সেই সকল গাছ বারান্দায় লাগানো যেতে পারে।
বারান্দায় চাইলে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো যেতে পারে।যখনই ফুল ফুটবে তখনই বারান্দা তুলনামূলকভাবে দৃশ্যমান এবং জীবন্ত হয়ে উঠবে। বারান্দায় যেহেতু অনেকটি জায়গায় খালি পড়ে থাকে সেহেতু এই সকল খালি জায়গা বিভিন্ন ধরনের সবজি চাষ করা যেতে পারে। যেমন :-ধনেপাতা, পুদিনা পাতা, টমেটো, মরিচ, পেঁয়াজ,লাল শাক, পালং শাক ইত্যাদি ইত্যাদি শাকসবজি চাষ করলে টাটকা খাবার খেতে পারবেন।আবার বিভিন্ন ধরনের ফলের গাছ যেমন :-আম, স্ট্রবেরি গাছও লাগানো যেতে পারে। আপনারা চাইলে বারান্দায় আপনাদের পছন্দ মতো যে কোন গাছে লাগাতে পারেন।
তবে কিছু কিছু গাছ আছে যেগুলো অবশ্যই বারান্দায় লাগাতে হবে। যেমন:-গোলাপ গাছ, মানিপ্লান্ট, অ্যালোভেরা ইত্যাদি সকল গাছ বারান্দায় লাগানো উচিত কারণ এসকল গাছে আলোর প্রয়োজন হয়। উপযুক্ত আলো ছাড়া এ গাছগুলো বড় হবে না ফলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই গাছ লাগানোর জন্য অবশ্যই কোন গাছের জন্য কোন জায়গা উপযুক্ত সেটা নির্ধারণ করতে হবে। ইচ্ছে হলে কিছু মসলা জাতীয় গাছও বারান্দায় উৎপাদন করা যেতে পারে । রান্নাবান্নায় যদি সেই মসলার প্রয়োজন হয় তাহলে খুব সহজে বারান্দা থেকে নেওয়া যায়।
শোবার ঘরে যে ৫টি গাছ লাগানো উচিত
শোবার ঘর হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা অধিক সময় থাকি।এই ঘর টিকে যদি প্রকৃতি দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো যায় তাহলে যত সময় অবধি এই ঘরে থাকবেন ঠিক তত সময় অবধি মন এবং মস্তিষ্ক সতেজ থাকবে। যেহেতু এই ঘরে আমরা ঘুমাই কিংবা অনেক সময় বিশ্রাম করি তাই এই ঘরটি পরিষ্কার-পরিচ্ছন্নের পাশাপাশি আকর্ষণীয় এবং আরামদায়ক রাখা গুরুত্বপূর্ণ। তবে শোবার ঘরের জন্য গাছ বাছাই করার ক্ষেত্রে সচেতন হতে হবে। কারণ শোবার ঘরে প্রয়োজনীয় পরিমাণে সূর্যের আলো সহজে পৌঁছায় না।
তাই এমন কিছু গাছ বাছাই করতে হবে যেগুলোর যত্ন করা ও খুব সহজ। এবং সেই গাছগুলো যাতে ঘরে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। কারণ গাছ যদি ঘরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তাহলে ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি গাছটিও খুব সুন্দর ভাবে বেড়ে উঠবে। এখন অনেকেই বলবেন তাহলে কোন কোন গাছ গুলো শোবার ঘরে লাগানো উচিত? তাহলে চলুন জানা যাক।বাসা বাড়িতে কোন কোন গাছ লাগানো উচিত সেটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি । এর মধ্যে শোবার ঘরের জন্য যে সকল গাছগুলো উপযুক্ত সেগুলো হচ্ছে:-
- শোবার ঘরের জন্য সর্বপ্রথম ভালো একটি গাছ হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্লান্ট হচ্ছে খুবই সৌন্দর্যপূর্ণ একটি গাছ।এই গাছটি শোবার ঘরে লাগালে ঘরে সৌন্দর্য বৃদ্ধি পাবে। স্নেক প্লান্ট গাছটির লাগাতে খুবই কম পরিশ্রম লাগে। অর্থাৎ এই গাছটি খুবই কম যত্নেও বড় করা সম্ভব। স্নেক প্লান্ট গাছ সরাসরি সূর্যের আলোতে না রেখেও যত্ন করা সম্ভব। এই গাছটি যেমন ঘরকে আরামদায়ক করবে ঠিক তেমনি ঘরে বাতাসের মান উন্নত করবে।
- এলোভেরা গাছ শোবার ঘরে রাখার জন্য উপযুক্ত হিসেবে গণ্য করা যায়। অ্যালোভেরা গাছের জেল বিভিন্ন কাজের জন্য উপকারী। এই জেল যেমন শরবত বানিয়ে খাওয়া যায় ঠিক তেমনি ত্বকের ব্যবহার করা যায়।
- পিস লিলি গাছ শোবার ঘরে রাখলে ঘরে সৌন্দর্য অধিক বৃদ্ধি পায়। এর সুন্দর সাদা ফুল হয় এবং ঘরের দৃশ্যকে আকর্ষণীয় করে তোলে।তবে পিস লিলি গাছ লাগালে মাটি অতিরিক্ত ভেজা রাখা যাবে না। যদি ঘরে কোন পোষা প্রাণী কিংবা শিশু থাকে তাহলে তাদের হাতে নাগালের বাহিরে এই গাছটি রাখতে হবে।
- অ্যারেকা পাম এই গাছটি শোবার ঘরের জন্য ভালো। এর সবুজ পাতা ঘরের দৃষ্টিকে একটি প্রাকৃতিক পরিবেশের রূপ দান করে। এই গাছটি ঘরে সাজসজ্জায় খুব ভালো তবে এই গাছ লাগানোর জন্য একটু বেশি জায়গার দরকার হয়।
- রাবার প্ল্যান্ট এই গাছটির শোবার ঘরে লাগানো যায়। এই গাছের পাতা বড় বড় ও চকচকে হওয়ার কারণে শোবার ঘরকে আরো আকর্ষণীয় করে সাজিয়ে তোলে।
ঘরে কিংবা বারান্দায় কিভাবে গাছ লাগালে পরিবেশ সুন্দর দেখাবে
পরিবেশ সুন্দর রাখার একটি অন্যতম মাধ্যম হচ্ছে গাছ। শুধু গাছ লাগালেই চলবে না কিভাবে গাছটি লাগালে সৌন্দর্য বৃদ্ধি পাবে সেই দিকটি ও খেয়াল রাখতে হবে। বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে ভালো হবে শুধু সেইদিকটি জানলে চলবে না। এর পাশাপাশি কিভাবে গাছ লাগালে সুন্দর লাগবে এই বিষয়টিও জানতে হবে। গাছ লাগানোর অনেক মাধ্যম রয়েছে। যেমন-কিছু কিছু গাছ মাটি ছাড়াও বৃদ্ধি পায় অর্থাৎ পানির মাধ্যমে বেড়ে ওঠে।আবার সঠিক আকারের টব কিনে সেই টবে গাছ লাগানো। অর্থাৎ গাছের আকৃতির উপর নির্ভর করে টব আনতে হবে।
দেখা গেল যে গাছ বড় কিন্তু সেই গাছটি একটি ছোট টবে লাগানো হয়েছে তাহলে বেশিদিন টিকবে না পুষ্টি বা বিস্তার লাভ করার জায়গা পর্যাপ্ত পাবে না। এর ফলে গাছটি নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই এই দিক দিয়েই খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি চাইলে ঘরের বারান্দায় সিমেন্ট আর ইট দিয়ে বড় একটি টপ তৈরি করা যায় যেখানে বিভিন্ন ধরনের শাক সবজি কিংবা ফলের গাছ লাগানো সম্ভব হয় এবং জায়গাও পর্যাপ্ত পরিমাণে থাকে। আবার অনেক সময় বিভিন্ন ছোট ছোট গাছ টবে লাগিয়ে দরজার পাশে কিংবা বারান্দার যে কোন এক কোনায় ঝুলিয়ে রাখা যায়।
শেষ মন্তব্য
গাছ লাগানোর অনেক বিষয় সম্পর্কে আমরা ইতিমধ্যে ধারণা লাভ করেছি। বাসা বাড়িতে কোন কোন গাছ লাগালে বাড়ির সৌন্দর্য বারার পাশাপাশি সেই পরিবেশ মনকে শীতল করবে এই বিষয় সম্পর্কেও জেনেছি। তবে গাছ লাগানোর পর গাছের যত্নের ভূমিকাটি ভালোভাবে পালন করতে হবে। তাহলে গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। গাছ লাগানো যেমন একটি বড় বিষয় তেমনি গাছের যত্ন নেওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়।
আশা করি আপনারা সবাই আপনাদের পছন্দমতো গাছ বাসা বাড়িতে লাগাবেন এতে করে মানসিক শান্তি পাবেন এবং মন শীতল হবে। এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হলে সাথেই থাকুন। যাতে পরবর্তী যেকোনো গুরুত্বপূর্ণ পোস্ট সবার আগে আপনার কাছে পৌঁছায়।

-Recovered-sob-kora-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered-Recovered.jpg)
মিম ব্লগার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন।প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url